মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ব্যাংক এশিয়া লিমিটেড। সম্প্রতি দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-ক্যামেলকো এবং চ্যানেল ব্যাংকিং প্রধান জিয়াউল হাসান। বিএআইটিডির প্রধান (চলতি দায়িত্ব) এম এসামুল আরেফিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কান্ট্রি হেড অব কমার্জব্যাংক এজি তৌফিক আলী। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ডিক্যামেলকো (চলতি দায়িত্ব) নেছার আহমেদ, মো. আব্দুস সবুর খান, শরীফ আহমেদ, মো. হাসিবুল আলম ও মো. সামিউল করিম।