শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির বোর্ড অডিট কমিটির ২৫৯তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান কেএএম মাজেদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও বোর্ড অডিট কমিটির সদস্য আব্দুল হালিম, খন্দকার শাকিব আহমেদ, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ। এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং কোম্পানি সচিব মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।