চীনা টেক জায়ান্ট বাইটড্যান্স ও টেনসেন্ট সম্প্রতি প্রায় ১০ হাজার করে বহুল আলোচিত প্রসেসরটি হাতে পেয়েছে। প্রতিষ্ঠানপ্রতি এক লাখ পর্যন্ত চিপ কেনার জন্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। তবে স্থানীয় চিপ শিল্পকে সুরক্ষা দিতে বেইজিং সরকার মার্কিন হার্ডওয়্যারগুলো চীনের মূল ভূখণ্ডের বাইরে রাখতে চায়। তাই চীনা নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এসব প্রসেসর হংকংয়ে পাঠানো ও সেখানে ব্যবহারের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, দুই দেশের মধ্যে প্রযুক্তিগত প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় মার্কিন সরকারের বিধিনিষেধের কারণে এনভিডিয়া চীনের বাজারে সবচেয়ে শক্তিশালী চিপগুলো সহজে বিক্রি করতে পারছিল না। খবর রয়টার্স
চীনে পৌঁছেছে এনভিডিয়ার এইচ২০০ চিপ, পেল বাইটড্যান্স ও টেনসেন্ট
যুক্তরাষ্ট্রের চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়ার অন্যতম শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ‘এইচ২০০’ প্রসেসর চীনে প্রবেশ করেছে।









