ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও প্লানেটারি হেলথ একাডেমিয়ার (পিএইচএ) মধ্যে স্বাস্থ্য শিক্ষাবিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি পিএইচএর চেয়ারপারসন ড. তাসবিরুল ইসলাম ও আইবিএফের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচএর ট্রাস্টি ড. চৌধুরী এইচ আহসান, ড. নাসের খান, ড. মো. জাকের উল্লাহ ও ওমর শরীফ এবং আইবিএফের চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ।