আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রাফাত উল্লাহ খান। এ সময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।









