তিনটি আকর্ষণীয় সঞ্চয় স্কিম নিয়ে এল সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে স্কিমগুলো উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। স্কিমগুলো হলো মুদারাবা অগ্রিম মুনাফা সঞ্চয় হিসাব, মুদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাব ও মুদারাবা ঐচ্ছিক হিসাব।