পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। সম্প্রতি  ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এ এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। এ সময় কোম্পানির ভাইস চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরি, কোম্পানির পর্ষদ সদস্য, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি মো. সরোয়ার কামালসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, নিরীক্ষক নিয়োগ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন। এর আগে ২০২০ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স।  —বিজ্ঞপ্তি