বাংলাদেশ ব্যাংক কর্তৃক উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিয়োগ পেয়েছেন মো. মুখতার হোসেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে তার প্রায় ৩৯ বছরের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি শাখা পর্যায়ের ব্যবস্থাপনা থেকে শুরু করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মতো শীর্ষ নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মুখতার হোসেন এনআরবি ব্যাংক পিএলসির উপদেষ্টা হিসেবে অপারেশনাল উৎকর্ষ ও কৌশলগত উদ্যোগ গ্রহণের মাধ্যমে বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মুখতার হোসেন ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।