নিজস্ব ব্র্যান্ডের স্নিকার বাজারে এনেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে সম্প্রতি ‘স্নিকার কন-এ’ মডেলের জুতাগুলো প্রদর্শন করা হয়। স্নিকারগুলো সোনালি রঙের। অনলাইনে প্রতি জোড়ার দাম পড়বে ৩৯৯ ডলার। নতুন সু ব্র্যান্ড উন্মোচনের সময় বেশ উল্লসিত দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। যদিও মাত্র একদিন আগেই সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার দায়ে মোটা অংকের জরিমানা গুনতে হয়েছে রিপাবলিকান নেতাকে। দেশটির একজন বিচারক নিউইয়র্ক রাজ্যের কোষাগারে প্রায় ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা প্রদানের আদেশ দেন তাকে। বিবিসি
নিজস্ব ব্র্যান্ডের স্নিকার বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প
নিজস্ব ব্র্যান্ডের স্নিকার বাজারে এনেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলাডেলফিয়ায় এক অনুষ্ঠানে সম্প্রতি ‘স্নিকার কন-এ’ মডেলের জুতাগুলো প্রদর্শন করা হয়। স্নিকারগুলো সোনালি রঙের।










