মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক এজেন্ট ব্যাংকিং সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার গুলশানে অবস্থিত সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। এ সময় প্রধান অতিথি হিসেবে এজেন্ট ব্যাংকিং সম্মেলন-২০২৬-এর উদ্বোধন করেন তিনি। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশব্যাপী ৩০ জেলার ৮১ উপজেলায় ব্যাংকের ১৪২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার রয়েছে।

এজেন্ট ব্যাংকিং সম্মেলনে ব্যাংকের বিভিন্ন এজেন্ট ব্যাংকিং সেন্টারের এজেন্ট ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি অ্যান্ড সিটিও মো. নাজমুল হুদা সরকার, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং রোল আউট কমিটির সদস্য হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন খন্দকার তৌফিক হোসেন, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন মো. রাশেদ আকতার, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন-মো. ফারুক-উর-রহমান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান জাবেদ তারেক খানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান, এজেন্ট ব্যাংকিং সেন্টারের বিজনেস ডেভেলপমেন্ট অফিসাররা। —বিজ্ঞপ্তি