শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬১তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক ও কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ এবং ফকির মাসরিকুজ্জামান উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, পরিচালক মো. সানাউল্লাহ সাহিদ ও আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
শাহ্জালাল ইসলামী ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৬১তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।










