বাংলাদেশ ব্যাংকের কারিগরি সহযোগিতায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) বাস্তবায়নাধীন মাইক্রোফাইন্যান্স ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর উদ্বোধন সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথি হিসেবে এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। —বিজ্ঞপ্তি