বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্যাশন খুচরা বিক্রেতা এইচঅ্যান্ডএম। গতকাল সুইডিশভিত্তিক প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত জুন-আগস্টে সংস্থাটির বিক্রি প্রত্যাশার চেয়ে কম বেড়েছে। জুন-আগস্টে প্রতিষ্ঠানটির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৫০ কোটি ক্রোনায় (৫৩৬ কোটি ডলার) পৌঁছেছে। রেফিনিটিভের জরিপে বিশ্লেষকরা ৫ শতাংশ বিক্রি বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। রয়টার্স
প্রত্যাশার চেয়ে ধীর বিক্রি এইচঅ্যান্ডএমের
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্যাশন খুচরা বিক্রেতা এইচঅ্যান্ডএম। গতকাল সুইডিশভিত্তিক প্রতিষ্ঠানটির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত জুন-আগস্টে সংস্থাটির বিক্রি প্রত্যাশার চেয়ে কম বেড়েছে।










