রমজানের সম্প্রীতি ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে বিভিন্ন এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করছে বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড। এরই ধারাবাহিকতায় গতকাল মিরপুর ৬ নং সেকশনের মাদ্রাসায়ে দারুল উলুম ও এতিমখানা এবং মিরপুর ১৪ নং সেকশনের জামেউল উলুম মাদ্রাসায় বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষ থেকে ভোজ্যতেল ও চাল বিতরণ করা হয়।
এ সময় বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন জিএম (ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টস) মো. দবিরুল ইসলাম, জিএম (সাপ্লাই চেইন) মঈন উদ্দিন আহমেদ খান, জিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মো. মনজুর আহমেদ জমাদ্দার, সিনিয়র ম্যানেজার-মার্কেটিং এস নাজনীন, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আমিনুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (বাল্ক সেলস) শাকিল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।










