কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন শ্রেণীতে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই। এ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে দশমবারের মতো আয়োজিত ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড ২০২৫’ শীর্ষক গালা অনুষ্ঠানে কৃষক ও কৃষিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেয়া হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড-চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজসহ কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক এবং উন্নয়ন সহযোগীরা। এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন অধ্যাপক আব্দুল হালিম। এছাড়া সেরা নারী কৃষক শ্রেণীতে আনোয়ারা খান ডলি, সেরা পুরুষ কৃষক শ্রেণীতে আক্কাস খান, পরিবর্তনের নায়ক শ্রেণীতে আব্দুস সালাম, বছরের সেরা মেধাবী সংগ্রামী কৃষক শ্রেণীতে পারভীন আক্তার ও আব্দুল গফুর, কৃষি সাংবাদিক শ্রেণীতে রিয়াজ আহমেদ এবং ছাদকৃষি উদ্যোক্তা হোসনে আরা পুরস্কার পেয়েছেন। অন্যদিকে সম্মাননা পাওয়া তিন প্রতিষ্ঠানের মধ্যে সেরা জলবায়ু অভিযোজক শ্রেণীতে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বিএআরএসআইকে); গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি শ্রেণীতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্স ম্যাটেরিয়ালস টেকনোলজি ইঞ্জিনিয়ার (এনএএমএই) ল্যাব এবং কৃষকদের সহায়তা ও বাস্তবায়ন শ্রেণীতে কৃষি বাজার লিমিটেড পুরস্কার পেয়েছে। —বিজ্ঞপ্তি
স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড পেল ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান
কৃষি ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন শ্রেণীতে পুরস্কৃত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও চ্যানেল আই।










