গতকাল এ-সংক্রান্ত কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো. তৌহিদুল আলম খান। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সল আহমেদ, চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক রেমিট্যান্সনির্ভর ব্যাংক হিসেবে প্রবাসী আয় সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে এ উপহার প্রদান করা হচ্ছে। দেশব্যাপী শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসী আয় দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রেমিট্যান্স গ্রাহকদের সেবার মানোন্নয়নে এরই মধ্যে সব আউটলেটে পৃথক ‘রেমিট্যান্স সার্ভিস ডেস্ক’ চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রমজান মাসব্যাপী বিশেষ উপহার বিতরণ কর্মসূচি পালন করা হচ্ছে।
রমজানে ‘রেমিট্যান্স সেবা মাস’ পালন করছে এনআরবিসি ব্যাংক
এনআরবিসি ব্যাংক প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিতকরণ এবং এ-সংক্রান্ত সেবার প্রসারে রমজান মাসকে ‘বিশেষ রেমিট্যান্স সেবা মাস’ হিসেবে পালন করছে।










