বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) ও ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (এনআইএফটি) মধ্যে একটি সমঝোতা চুক্তি নবায়ন হয়েছে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানই প্রশিক্ষণ, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ও এনআইএফটির ডিজি তনু কাশ্যপ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। বিজিএমইএ সভাপতি ও বিইউএফটির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক হাসান, শারমিন ইসলাম হাসান, বিইউএফটির প্রো-ভিসি অধ্যাপক ড. আইয়ুব নবী খান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের টেক্সটাইল সচিব রচনা শাহ।