সোনারগাঁও ইউনিভার্সিটির স্প্রিং-২০২৪ সেশনের শিক্ষাসফর ও নবীনবরণ
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সুবর্ণগ্রাম রিসোর্টে শিক্ষা
সফর ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।
এ সময় জাতীয় সংসদের হুইপ ও নারায়ণগঞ্জ-২ আসনের এমপি আলহাজ নজরুল
ইসলাম বাবু শিক্ষার্থীদের উদ্দেশ্যে একাডেমিক ও ক্যারিয়ারনির্ভর দিকনির্দেশনামূলক বক্তব্য
দেন।
এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনের পাশাপাশি মানবিক মানুষ
হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
শিক্ষাসফর ও নবীনবরণ একসঙ্গে হওয়ায় নতুন-পুরাতন শিক্ষার্থীদের মাঝে
সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি তৈরির পাশাপাশি গতি পাবে শিক্ষাদান প্রক্রিয়া এমনটাই আশা
করেন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির চেয়ারম্যান, ইউনিভার্সিটির
প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক
শামীম আরা হাসান, ট্রেজারার অধ্যাপক ড. একরামুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য
আলহাজ লায়ন মো. শামীম মাহাবুব ভূঁইয়াসহ অনেকে। বিজ্ঞপ্তি










