পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। কোম্পানির চেয়ারম্যান এনামুল হকের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ৩৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশে শেয়ারহোল্ডাররা অনুমোদন দেন। এতে কোম্পানির ভাইস চেয়ারম্যান ইলিয়াস সিদ্দিকী, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল খালেক, বীমা দাবি কমিটির চেয়ারম্যান ছবিরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান সফর রাজ হোসেন, নমিনেশন ও রিমিউনারেশন কমিটির চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম এবং পরিচালক জয়নুল আবেদীন জামাল, বেগম খাদিজাতুল আনোয়ার, মোরশেদুল শফি, তাহরির নাওয়াজ, তৌফিকুল ইসলাম চৌধুরী, তৌহিদুল আলম, মমতাজ বেগম, একেএম জিয়াউদ্দিন চৌধুরী, হাসিনা বানু, আবরারুল হক, ফারাজ করিম চৌধুরী ও জিয়া উদ্দিন, নিরপেক্ষ পরিচালক মো. রফিকুল ইসলাম ও মো. মাহফুজুর রহমান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপা পরিচালক এএমএম মহিউদ্দিন চৌধুরী ও সিএফও মাসুদ হোসাইনসহ কোম্পানিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় পাবলিক শেয়ারহোল্ডারদের মধ্য থেকে ফারাজ করিম চৌধুরীকে আবার কোম্পানির পরিচালক নির্বাচিত করা হয়েছে। -বিজ্ঞপ্তি