প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর দিলকুশায় নিজস্ব অফিসে কেক কেটে সংগঠনটির বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সিএফও ড. তাপস চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. আবুল কালাম আজাদ, কাজী এনায়েত হোসেন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক খালেদ মাহবুব মোর্শেদ।