সুইস রে ২০২৪ সালে ৩৬০ কোটি ডলারের বেশি নিট আয় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। কোম্পানিটির সূত্র গতকাল জানায়, বিনিয়োগ দিবসে নতুন এ অর্থনৈতিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খবর রয়টার্স।
কোম্পানির সম্পত্তি এবং দুর্ঘটনাজনিত ইন্স্যুরেন্স ব্যবসার কম্বাইন্ড রেশিও আগামী বছর ৫৭ শতাংশের নিচে রাখা। লাইফ অ্যান্ড রিইন্স্যুরেন্স খাতে ১৫০ কোটি ডলার নিট আয় করার প্রত্যাশা রয়েছে।
করপোরেট সল্যুশন ব্যবসা এবং দক্ষ ইন্স্যুরেন্স পরিচালনার মাধ্যমে কোম্পানিটি ক্রমে বড় হয়ে উঠছে। সুইস রে’র লক্ষ্য কম্বাইন্ড রেশিও ৯৩ শতাংশের চেয়ে নিচে রাখা। যেখানে পুরো গ্রুপের লক্ষ্য দীর্ঘমেয়াদে ১৪ শতাংশের বেশি সম্পদ রিটার্ন করা।
সুইস রেকে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রিইন্স্যুরেন্স কোম্পানি। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ঝুঁকি দূর করতে এ কোম্পানি কাজ করে।
সুইস রে এর আগে বলেছিল ২০২৩ সালে ৩০০ কোটি ডলারের বেশি নিট আয় করবে তারা। এ পরিবর্তনটি দেখা গেছে যখন কোম্পানিটি ইউএস জিএএপি থেকে আইএফআরএসের মান অনুযায়ী হিসাব করেছে, যা ২০২৪ সাল থেকে কার্যকর হবে।
কোম্পানির সিইও ক্রিস্তিন মুমেনথাল একটি বিবৃতিতে বলেন, ‘কঠোর পরিশ্রম আমাদের আয় বাড়াবে, যা আমাদের ব্যবসায় মুনাফা বৃদ্ধিতে সহায়ক হবে। একই সঙ্গে সুইস রে মুনাফা করার ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে। এখন থেকে আইএফআরএসের একাউন্টিং স্ট্যান্ডার্ড অনুসরণ করা হবে। সাম্প্রতিক লক্ষ্যমাত্রায় এর প্রতিফলনও দেখা গেছে।’










