ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর পূর্বাচলে ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাডেট কলেজ ক্লাব মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এ সময় আরো বক্তব্য দেন ক্লাবের সভাপতি স্থপতি ইস্তিয়াক জহির তিতাস ও পরিচালক (প্রশাসন) তাহমিনা রহমান অনু।

অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের সাবেক সভাপতি, সহসভাপতি, মহাসচিব এবং কার্যনির্বাহী পর্ষদ ২০২৫ ও ২০২৬ সালের কলেজ রিপ্রেজেন্টেটিভ কমিটিসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন সেনাবাহিনী, রাজউক ও বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিষেক অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের পরিচয় করিয়ে দেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান স্কোয়াড্রন লিডার (অব.) কায়জার সোহেল আহমেদ। পরে ক্যাডেট কলেজ ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাবের সভাপতি স্থপতি ইস্তিয়াক জহির তিতাস।