যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে অগ্রণী ব্যাংক। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীরের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, মহাব্যবস্থাপকরা, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে অগ্রণী ব্যাংক ভবনের সামনে শহীদ জাফর চত্বরে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।