ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস’ শীর্ষক একটি কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেএম মুনিরুল আলম আল-মামুন। এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া ও ভাইস প্রেসিডেন্ট মো. মাহফুজুল করিম উপস্থিত ছিলেন।
ইসলামী ব্যাংকে এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস কর্মশালা
ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) আয়োজনে ‘এনহ্যান্সিং ক্যাপাসিটিজ অব পটেনশিয়াল লিডারস’ শীর্ষক একটি কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।










