বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) ২০২৪-২০২৫ মেয়াদের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন খান অ্যান্ড দ্বীন ট্রেডার্সের প্রধান নির্বাহী সাব্বির এ খান। একই মেয়াদে সেক্রেটারি জেনারেল হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন বেঙ্গল টেকনোলজিক্যাল করপোরেশন লিমিটেডের পরিচালক মো. মোতাহার হোসেন খান।

রাজধানীর শেরাটনে আয়োজিত বিএমসিসিআইয়ের ২২তম বার্ষিক সাধারণ সভায় চেম্বারের নির্বাচন কমিশন নতুন বোর্ড নির্বাচনের এ ফলাফল ঘোষণা করে।

এছাড়াও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শিমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ। একইসঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশিদ এবং কাসেম ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম।

জয়েন্ট সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন এলায়েন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত আহসান এবং উইংস্পিড প্রপেলারস লিমিটেডের পরিচালক সিফাত আহমেদ চৌধুরী। ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন রেমেক্স করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার তাহা। 

অন্য পরিচালকরা হলেন-এসএমএইচ নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ, আইপিপল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এ হাবিব, ইনফ্রা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার পারভেজ চৌধুরী, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি শফিক মেনহাজ খান, কেএন-হারবার কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক সুমাইয়া নূর চৌধুরী, গ্রাসহপার করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হক।

এ সময় সাব্বির এ খান বলেন, বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আমি সম্মানিত। একইসঙ্গে গভীর দায়বদ্ধতা অনুভব করছি। প্রতিষ্ঠার পর থেকে বিএমসিসিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নতুন উচ্চতায় পৌঁছেছে। আমি এই সাফল্যের ধারাকে বেগবান করার জন্য সবার সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম বিএমসিসিআই মেম্বার ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন।

এ সময় তিনি নব-নির্বাচিত বোর্ডকে অভিনন্দন জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।