জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা ও মো. নূরুল আলম এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. একরামুল হক আকন ও ক্রেডিট ডিভিশনের জিএম মো. আব্দুল মতিনের (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক সময়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।
জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।









