গত বছর চীনের আকরিক লোহার চাহিদা ৫৪ শতাংশ বেড়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো চীনের আকরিক লোহার চাহিদা বাড়ল।
জিনরুই ক্যাপিটালের পরামর্শক ঝু গিউকি বলেন, যেমনটা আশা করা হচ্ছিল, আকরিক লোহার ওপর করোনা মহামারীর প্রভাব ততটা হতাশাজনক নয়।
ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি বিক্রীত ধাতব ছিল আকরিক লোহা। গতকাল টনপ্রতি আকরিক লোহার দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ৯৯৬ ইউয়ান বা ১৫২ দশমিক ৪৫ ডলারে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক সময়ে আকরিক লোহার চাহিদা পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। গত প্রান্তিকে ডালিয়ান আকরিক লোহার দাম বেড়েছে ২৩ শতাংশ। রয়টার্স










