গত মাসের মাঝামাঝি পাঁচদিনের প্রযুক্তি বিভ্রাটে পড়ে বিশ্ব। এ পরিস্থিতিতে প্রায় ৫০ কোটি ডলার পরিকল্পনাবিহীন খরচ হয়েছে এয়ারলাইনস শিল্পে। এ বিষয়ে ডেল্টা এয়ারলাইনসের সিইও এড বাস্তিয়ান জানান, অর্থের এ অংকে প্রতিদিনের ক্ষতিপূরণের পাশাপাশি এয়ারলাইনস কোম্পানি ও হোটেলগুলোর কয়েক মিলিয়ন ডলারের সম্ভাব্য আয় অন্তর্ভুক্ত রয়েছে। প্রযুক্তি বিভ্রাটে এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন কোম্পানিটি। এ সময় সংস্থাটি কয়েক হাজার ফ্লাইট বাতিল করে। খবর ও ছবি এপি