স্ট্যান্ডার্ড চার্টার্ড সম্প্রতি ‘দ্য ডিজিটাল ব্যাংকারস গ্লোবাল রিটেইল ব্যাংকিং ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৩’ অনুষ্ঠানে বাংলাদেশের সেরা রিটেইল ব্যাংক হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কনজিউমার, প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিংয়ের এমডি সাব্বির আহমেদ বলেন, ‘এ সম্মাননা আমাদের শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যাংকের প্রতি ক্লায়েন্টদের আস্থা ও সমর্থনের প্রমাণস্বরূপ।’ —বিজ্ঞপ্তি