উত্তর আমেরিকায় ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ধীরে অগ্রসর হচ্ছে চীনা ব্যাটারি জায়ান্ট সিএটিএল। ব্যাটারি সামগ্রীর উৎস সংক্রান্ত নতুন মার্কিন নীতির কারণে ব্যয় অনেক বেড়ে যাওয়া নিয়ে শঙ্কিত প্রতিষ্ঠানটি। পরিকল্পনার সঙ্গে যুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বিশ্বের বৃহত্তম ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানটি প্রতি তিনটি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারির একটি সরবরাহ করে। চলতি বছরের শুরু থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় নতুন ব্যাটারি উৎপাদন কারখানা চালুর বিষয়টি বিবেচনা করছে। উত্তর মেক্সিকো ও দক্ষিণ ক্যারোলাইনা বা কেনটাকিতে এ বিনিয়োগের মাধ্যমে চীনের বাইরে ব্যবসা সম্প্রসারণ করতে চায় সিএটিএল। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ইভি ব্যাটারি বাজারের প্রায় অর্ধেক নিয়ন্ত্রণ করে। সংস্থাটি ফোর্ড ও বিএমডব্লিউসহ প্রধান গাড়ি নির্মাতাদের ব্যাটারি সরবরাহ করে।

সূত্র দুটি জানিয়েছে, আগস্টের শেষ দিকে সিএটিএল নির্বাহীদের উত্তর আমেরিকায় সম্ভাব্য নতুন কারখানার জন্য স্থান নির্বাচনের কথা ছিল। তবে সেই প্রক্রিয়া ধীর করে দেয়া হচ্ছে। কারণ সে সময় যুক্তরাষ্ট্র ইভি ব্যাটারিতে ব্যবহূত উপাদানের উৎস নিয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করে। বিষয়টি নিয়ে সিএটিএল রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইভি বিক্রিতে কর মওকুফ সুবিধা পেতে হলে ব্যাটারিতে ব্যবহূত ৫০ শতাংশ গুরুত্বপূর্ণ খনিজ উত্তর আমেরিকা বা মার্কিন মিত্রদের থেকে প্রাপ্ত হতে হবে। ২০২৪ সালে এ বিধি কার্যকর হবে। পাশাপাশি ২০২৬ সাল নাগাদ এ উেসর হার ৮০ শতাংশে

উন্নীত করতে হবে। ব্যাটারি উৎপাদনে চীননির্ভরতা থেকে বেরিয়ে আসতে এ নীতি গ্রহণ করেছে ওয়াশিংটন।