দেশজুড়ে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন ব্যবস্থাকে আরো সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন সেবার উদ্বোধন ঘোষণা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এখন থেকে ব্যাংকটির গ্রাহকরা ডিজিব্যাংকিং অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।









