বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে জাতীয় শহীদ মিনারে বোর্ডের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় বিউবোর সদস্যসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিউবো চেয়ারম্যান বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ বিউবো শাখার পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে চেয়ারম্যান বিদ্যুৎ ভবন মসজিদে বঙ্গবন্ধু ও ভাষাশহীদদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে শরিক হন।