গাড়িটি ল্যাম্বোর সবচেয়ে শক্তিশালী ও দ্রুততম যান বলে উল্লেখ করেছে বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির ঐতিহ্যবাহী ‘এসভি’ সিরিজের ৫৫ বছরের ইতিহাসে এটি নতুন সংযোজন। ১৯৬৯ সালে ‘মিউরা এসভি’ দিয়ে সিরিজটির যাত্রা শুরু। হালকা ওজন, চমৎকার অ্যারোডাইনামিক ডিজাইন ও বাড়তি গতির জন্য এসভি সিরিজটি বিশ্বজুড়ে পরিচিত।
ল্যাম্বরগিনির রেভুয়েলতো প্রোডাক্ট লাইন ডিরেক্টর আলেসান্দ্রো ফার্মেসকি জানান, গ্রাহকদের রেসিং গাড়ির অভিজ্ঞতা দিতেই এ মডেল তৈরি করা হয়েছে। হাইব্রিড প্রযুক্তির বিদ্যুৎ শক্তি এবং ভি-১২ ইঞ্জিনের যৌথ শক্তিতে এটি গতি ও পারফরম্যান্সের সব পুরনো রেকর্ড ভেঙে দেবে বলে আশা করছে ল্যাম্বরগিনি। খবর সিএনবিসি










