সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। এছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরাও উপস্থিত ছিলেন।

সভায় বেগম খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক কর্মকাণ্ডের আলোকে দেশের জন্য তার অবদান নিয়ে আলোচনা করা হয়। -বিজ্ঞপ্তি