আর্থিক সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘টাউন হল মিটিং খুলনা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) উদ্যোগে এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইসিএসডি) আবু হেনা হুমায়ূন কবীর। বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এক্সিম ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ ফিরোজ হোসেনসহ আরো অনেকে এতে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি