ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ই-কমার্স প্লাটফর্ম পিকাবুর মধ্যে সম্প্রতি একটি পেরোল চুক্তি স্বাক্ষর হয়েছে। ইবিএলের হেড অব বিজনেস সৈয়দ জুলকার নায়েন এবং পিকাবুর কো-ফাউন্ডার ও সিইও মরিন হোসেন তালুকদার সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। ইবিএল পেরোল ব্যাংকিং প্রধান নাহিদ ফারজানা ও পিকাবুর ভাইস প্রেসিডেন্ট জিএম রিফাত কবিরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।