চট্টগ্রামে সর্বজনীন পেনশন স্কিম: সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠান গতকাল বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। উপস্থিত ছিলেন চেম্বার পরিচালকরা মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মাহফুজুল হক শাহ, আখতার উদ্দিন মাহমুদ, লুব-রেফের এমডি মোহাম্মদ ইউসুফ, জিপিএইচ ইস্পাত প্রতিনিধি ওসমান গণি চৌধুরী, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল প্রাক্তন সভাপতি মো. টিপু সুলতান শিকদার, সরোয়ার আমিন বাবু, স্বাধীনতা নারী শক্তির পরিচালক মনিকা ভট্টাচার্য, বিএসআরএম প্রতিনিধি ও চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুকসহ প্রমুখ।
সর্বজনীন পেনশন স্কিমের সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন
চট্টগ্রামে সর্বজনীন পেনশন স্কিম: সচেতনতা ও স্পট রেজিস্ট্রেশন অনুষ্ঠান গতকাল বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।










