বেতন বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছেন অডির মেক্সিকো কারখানার কর্মীরা। এর আগে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির কর্মীরা ১ জানুয়ারি ধর্মঘটের কথা বললেও তা ১১ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে বেতন বাড়ানোর চুক্তি না হলে ধর্মঘটে যাবেন শ্রমিকরা। ইনডিপেনডেন্ট ইউনিয়ন অব মেক্সিকো ওয়ার্কার্স ও অডি চার হাজার ইউনিয়নভুক্ত কর্মীর বেতন বাড়ানো নিয়ে আলোচনা করছে। রয়টার্স