সম্প্রতি রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী। কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পপুলার লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) বিএম শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এএমডি ও প্রধান নিরীক্ষক নন্দন ভট্টাচার্য; এএমডি ও কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির; জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক (এসডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. ফিরোজ ইফতেখার ও মো. আবু তাহের। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রধান আর্থিক কর্মকর্তা (সিইএফও) এসএম আরাফিন কাদের; এসডিএমডি ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স এবং ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ও মোহাম্মদ এনামুল হকসহ কোম্পানির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।










