মিয়ানমারে বিদেশী বিনিয়োগচালিত পোশাক শিল্প পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এক্ষেত্রে এশিয়ার প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো কতটা সহযোগিতা করতে ইচ্ছুক তা জানার চেষ্টা চলছে। এজন্য আগামী মাসে দেশটির বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে চীনা নেতৃত্বাধীন ঝেজিয়াং আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পোশাক ব্যবসায়ীদের প্রতিনিধিরা এ ইভেন্টের প্রচারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আয়োজকরা জানান, এ প্রদর্শনীতে ২৫টি চীনা পোশাকের ব্র্যান্ড এবং ১০০-এরও বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান উপস্থিত থাকবে। প্রসঙ্গত, সামরিক শাসনকে ঘিরে উদ্বেগের কারণে প্রধান পশ্চিমা ব্র্যান্ডগুলো মিয়ানমার থেকে পোশাক কেনা বন্ধ করে দিয়েছে। যার কারণে শিল্পটির প্রবৃদ্ধি ব্যাহত হচ্ছে। পোশাক প্রস্তুতকারকদের জন্য মিয়ানমারের প্রধান সুবিধা হলো স্বল্প শ্রম খরচ। নিক্কেই এশিয়া
মিয়ানমারের তৈরি পোশাক শিল্প পুনরুদ্ধারের চেষ্টা
মিয়ানমারে বিদেশী বিনিয়োগচালিত পোশাক শিল্প পুনরুদ্ধারের চেষ্টা চলছে।










