পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাড়ে ৪ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপাশি করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫২ পয়সা। গত ৩০ জুন শেষে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০ টাকা ৪৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৮৩ পয়সা। ২০২২-২৩ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ প্রাপ্তিতে যোগ্য ইউনিটহোল্ডার নির্ধারণসংক্রান্ত রেকর্ড ডেট ঠিক করা হয়েছে ২৮ আগস্ট। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডাররা ৬ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন।










