চলতি ২০২২ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের জীবন বীমা তহবিলের আকার ৬ লাখ ৮০ হাজার টাকা কমে ১২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকায় দাঁড়িয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এ তহবিলের আকার ৬৬ লাখ ৩০ হাজার টাকা কমে ১২ কোটি ৪৭ লাখ ৮০ হাজার টাকায় দাঁড়িয়েছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।