জামালপুরের কয়ড়া বাজার শাখার অধীনে রূপালী ব্যাংক লিমিটেডের ২২তম মাদারগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান বেলাল, মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফাইযুল ওয়াসীমা নাহাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।