কানাডায় উচ্চ শিক্ষায় ক্যাম্পাসে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) শিক্ষার্থীদের সুযোগ এবং শ্রেণীকক্ষে শিক্ষকদের পাঠদানের কৌশলের ওপর বিশেষ এক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে। ঢাকার উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে এ সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব রেজিনার উপাচার্য ড. জেফ কেসেন। সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।