দেশের প্রথম লভ্যাংশবিহীন বেমেয়াদি ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’-এর সাবস্ক্রিপশন ১৭ জুলাই শুরু হয়েছে। চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফান্ডটির আনুষ্ঠানিক উদ্বেধন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মুজিবুল ইসলাম, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির (বিজিআইসি) ফাইন্যান্সিয়াল এডভাইজার আনিসুজ্জামান চৌধুরী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক মীর আরিফুল ইসলাম। বিএসইসি অনুমোদিত সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড দেশের প্রথম লভ্যাংশবিহীন ফিক্সড ইনকাম ফান্ড। এর অন্যান্য বৈশিষ্ট্য বিনিয়োগকারীদের পোর্টফোলিওর ঝুঁকি কমানোর পাশাপাশি তুলনামূলক বেশি কর রেয়াত সুবিধা পেতে সাহায্য করবে। ফান্ডটির প্রাথমিক সংগৃহীত তহবিলের আকার ৫০ কোটি টাকা। এর মধ্যে ১০ কোটি টাকা উদ্যোক্তা হিসেবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বিনিয়োগ করেছে। বাকি ৪০ কোটি টাকা সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির ট্রাস্টি বিজিআইসি ও কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। —বিজ্ঞপ্তি
সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ডের সাবস্ক্রিপশন শুরু
দেশের প্রথম লভ্যাংশবিহীন বেমেয়াদি ‘সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড’-এর সাবস্ক্রিপশন ১৭ জুলাই শুরু হয়েছে। চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফান্ডটির আনুষ্ঠানিক উদ্বেধন করা হয়েছে।










