শাখাটি উদ্বোধন করেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এমডি বলেন বলেন, ‘দেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠী এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার বাইরে রয়েছে। ইউসিবি ধাপে ধাপে এ জনগোষ্ঠীকে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনতে কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল সেবার সম্প্রসারণের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করতে ব্যাংকটি অগ্রাধিকার দিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির প্রধান কার্যালয় ও স্থানীয় শাখার কর্মকর্তা, স্থানীয় ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










