জাপানি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং ব্যবসা বাড়াতে ভারতের দিকে ঝুঁকছে। তার শুরু হিসেবেই ফাস্ট রিটেইলিংয়ের অধীনস্থ প্রতিষ্ঠান ইউনিক্লো প্রথম স্টোর খুলছে মুম্বাইয়ে। খবর নিক্কেই এশিয়া।

মুম্বাইয়ের ফিনিক্স মার্কেট সিটি মলের ভেতরে তাদের নতুন দোকানটি খোলা হবে। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে ইউনিক্লোর ১১তম স্টোর খুলছে। তবে খোলার আগেই ব্যাপক সাড়া পাওয়া গেছে অনলাইনে। 

ইউনিকলো ভারতের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমোহিকো সেই বলেছেন, ‘আমরা ভারতে আরো বেশি দোকান চালু করতে চাই। শহরটি দেশের প্রথম সারির অর্থনৈতিক কেন্দ্র। বিশ্বের নানা প্রান্ত থেকে অনেক লোক এখানে কাজ করে।’ 

এ মাসেই প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্টোর খুলতে যাচ্ছে মুম্বাইয়ে। তাদের প্রথম স্টোর ২০১৯ সালে দিল্লিতে খোলা হয়েছিল। তারপর থেকে সম্প্রসারিত হয়ে চলছে ব্যবসা।