চলতি বছরের প্রথম নয় মাসে সৌদি আরবভিত্তিক রিটেইলার প্রতিষ্ঠান ইউনাইটেড ইলেকট্রনিকস বা এক্সট্রার নিট মুনাফা ১৮ শতাংশ বেড়েছে। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি থেকে সেপ্টেম্বরে আল খোবারভিত্তিক খুচরা বিক্রেতার মুনাফা হয়েছে ৩১ কোটি ৯০ লাখ সৌদি রিয়াল বা ৮ কোটি ৫০ লাখ ডলার। ২০২১ সালের একই সময়ে এক্সট্রার মুনাফা যেখানে ছিল ২৭ কোটি ১০ লাখ সৌদি রিয়াল। প্রথম নয় মাসে এক্সট্রার মোট আয় হয়েছে ৪৫০ কোটি সৌদি রিয়াল। আরব নিউজ
প্রথম নয় মাসে এক্সট্রার নিট মুনাফা বেড়েছে ১৮%
চলতি বছরের প্রথম নয় মাসে সৌদি আরবভিত্তিক রিটেইলার প্রতিষ্ঠান ইউনাইটেড ইলেকট্রনিকস বা এক্সট্রার নিট মুনাফা ১৮ শতাংশ বেড়েছে।










