ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত
হয়েছে ‘ডিআইইউ মিনি ম্যারাথন ২০২৪’।
বিশ্ববিদ্যালয়ের হেলথ অ্যান্ড ফিটনেস ক্লাবের উদ্যোগে ও ‘ফিজিক্যাল
এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স্’ বিভাগের সহায়তায় আজ বুধবার (২৮ জানুয়ারি) সকালে
এ মিনি ম্যারাথন আয়োজিত হয়।
এতে ২৩০ জন ছাত্র ও ২০ জন ছাত্রী অংশ নেন। ছাত্রদের মধ্যে প্রথম স্থান
অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাথিল রেজা
শুভ, দ্বিতীয় স্থান অর্জন করেন ‘ফিজিক্যাল এডকেশন অ্যান্ড্ স্পোর্টস সায়েন্স’ বিভাগের
মো. শামীম হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন একই বিভাগের তাওহিদ হাসান।
ছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন ‘ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড
স্পোর্টস সায়েন্স’ বিভাগের শিক্ষার্থী নুরুন্নাহার, দ্বিতীয় স্থান অর্জন করেন সফটওয়্যার
ইঞ্জিনিয়ারিং বিভাগের ঐশী সালওয়া এবং তৃতীয় স্থান অর্জন করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড
ইঞ্জিনিয়ারিং বিভাগের জাহিন মুমতাহা খান। মিনি ম্যারাথনের পার্টনার হিসেবে ছিল প্রাণ
গ্রুপ, নেসলে বাংলাদেশ ও দৈনিক বণিক বার্তা।
ম্যারাথন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইইউ হেলথ অ্যান্ড ফিটনেস
ক্লাবের মডারেটর ড. তানভীর আবীর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আল্ল্যাইয়ার,
বণিক বার্তার বিজনেস ডেভেলাপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান মনজুর হোসেন,
‘ফিজিক্যাল এডকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স্’ বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল, পরিবেশ
বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও স্পোর্টস ক্লাবের উপদেষ্টা ড. এ বি
এম কামাল পাশা, বিশ্ববিদ্যালয়ের সেফটি সিকিউরিটির পরিচালক মেজর শাহ আলম (অব.), উপ-পরিচালক
কাজী মো. দিলজেব কবির, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রাকিব খান ও সহকারী পরিচালক সাদ
আন্দালিব জয়।










