আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিষেবায় পরিবর্তন আনছে মাসকাটভিত্তিক ওমান এয়ার। ঘোষণা অনুসারে, কৌশলগত রূপান্তরের কারণে দক্ষিণ এশিয়াসহ বেশকিছু দেশে সংস্থার ফ্লাইট শিডিউলে সংযোজন-বিয়োজন ঘটছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা। পাকিস্তানের শিয়ালকোটে রুট সংযুক্তির পাশাপাশি ইসলামাবাদ, লাহোর, কলম্বো ও চট্টগ্রামের কার্যক্রম বাতিল হবে। এছাড়া গ্রীষ্মকালে ট্র্যাবজোন এবং শীতকালে জুরিখ ও মালেতে ফ্লাইট পরিচালনা করবে ওমান এয়ার। খবর অ্যারাবিয়ান বিজনেস
বাংলাদেশসহ তিন দেশে ফ্লাইট বাতিল করছে ওমান এয়ার
আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিষেবায় পরিবর্তন আনছে মাসকাটভিত্তিক ওমান এয়ার।










